শার্শায় বাসের ধাক্কায় যুবক নিহত
যশোরের শার্শায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার কুচেমুড়ার মোড়ের এ দুর্ঘটনায় মারা যান ইমরান হোসেন (২০)। ইমরান রুদ্রপুর গ্রামের লিয়াকত আলির ছেলে।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কের কুচেমুড়ার মোড়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী কে লাইন পরিবহনের একটি বাস ইমরানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধাক্কা দেয়ার পর বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
এসআই জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
