২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, সোমবার উপজেলার দরবস্ত ইউনিয়নের মীরুপাড়া গ্রাম থেকে সোনাভান বিবির (৩৫) লাশটি উদ্ধার করা হয়।

সোনাভান ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।

ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি কাঁঠাল গাছে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

গৃহবধুর বড়ভাই বেলাল হোসেন অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে সোনাভানকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।