২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার করমজাতলা এলাকায় পটুয়াখালী-আমতলী মহসড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারে নি পুলিশ।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করমজাতলার একটি কার্লভাট সংলগ্ন মাঠে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।