২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘অজ্ঞানপার্টির’ নয় সদস্য আটক

রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়ার অপরাধে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ দলের নয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

আটকরা হলেন, মো: মিন্টু শিকদার(৩০), মো: আব্দুল মান্নান (৬১), মো: রফিজ শিকদার (৩৫), মো: মাছুম দেওয়ান (১৮), মো: শফিকুল ইসলাম (৩২) , মো: নুরুল ইসলাম (৪৮), মো:মানিক শেখ (৩৮), মো: ফারুক হোসেন।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দারা সংবাদ পান মতিঝিলের আরামবাগ এলাকার সোহাগ কাউন্টারের সামনের ফুটপাতে অজ্ঞানপার্টির সদস্যরা সাধারণ মানুষদের সবকিছু লুট করবে বলে অপেক্ষা করছে।

গোয়েন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো: মন্টু শিকদারকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মতিঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।

তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার মলম এবং ওষুধসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মাহমুদ নাসের।