ফেসবুকে ‘উস্কানি’, ২ শিবির নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী থেকে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক প্রচারণার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রাম থেকে ফকরুল হাসান (১৮) ও শহিদুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করা হয়। বিকালে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পালগিরি গ্রামের কাবিল হাজী বাড়ীর আবদুর রবের ছেলে ফকরুল স্থানীয় ওয়ার্ড শিবিরের সভাপতি এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে শহিদুল দারোগার হাট আল-জামাতুদ্ দ্বীনিয়া আলিম মাদরাসা শাখার ছাত্রশিবির সেক্রেটারি।
‘ওগো মুজাহিদ চল কাফেলা’, ‘বন্দি শিবির’ ও ‘চল কাফেলা শহীদেরা ডাকে তোমায়’ নামে কিছু ফেইসবুক পেইজ খুলে তারা এসব তৎপরতা চালাতেন। এসব পেইজের এডমিন শহিদুল ও ফকরুল।
ওসি আরো বলেন, তাদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে পালগিরি গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে যায়।
