২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনে অংশ নেয়া একটি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার দুপুরে কমান্ড কাউন্সিলের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল মোর্শেদের নেতৃত্বে ৪১ জন প্রার্থী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর তারা ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।