২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম-অপহরণ নিয়ন্ত্রণ করবে সরকার: নৌ মন্ত্রী (ভিডিওসহ)

সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও এসিড সন্ত্রাসের মতো সরকার গুম, খুন, অপহরণও নিয়ন্ত্রণ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নৌপরিবনহন মন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার মাদারীপুরে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ঢাকায় বিদেশি কূটনীতিকদের অনুষ্ঠানে সংলাপের আহবানের বিষয়ে মন্ত্রী বলেন, যে কোনো রাজনৈতিক দল বা দলের নেতাদের সঙ্গে যেকোন মুহূর্তে যেকোনো সংলাপ হতে পারে। কিন্তু সংলাপ তো যারা ধ্বংসলীলা করে, তাদের সঙ্গে হতে পারে না।

বিএনপি-জামায়াত ২০১৩ সালে এদেশে তাণ্ডব চালাল, বাসে আগুন দিল, মানুষ পুড়িয়ে মারল, তাদের সাথে সংলাপ চলে না। সংলাপ একটি রাজনৈতিক বিষয়। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে কোনো সংলাপ হতে পারে না।’

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দেন মন্ত্রী।

সকালে তিনি মাদারীপুর পাবলিক ইনস্টিটিউটিশন মাঠের উন্নয়ন কাজের পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন সেলিম, স্কুলের প্রধান শিক্ষক বাবর হাওলাদার, সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন প্রমুখ।