ঢাকায় অপহৃত সুবর্ণার লাশ জয়পুরহাটে উদ্ধার
ঢাকার মিরপুর থেকে অপহণের তিন মাসেরও বেশি সময় পর এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে জয়পুরহাটে।
শুক্রবার জেলা শহরের আদর্শপাড়ায় একটি টয়লেটের সেফটিক ট্যাংকে সুবর্ণার মৃতদেহ পাওয়া যায়। সুবর্ণা (২৩) মিরপুর ১০ নম্বর এলাকার বাসিন্দা হান্নান শেখের মেয়ে।
ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মুক্তা ধর জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সুবর্ণার সঙ্গে জয়পুরহাটের আদর্শপাড়ার আরমান আলীর ছেলে আলী হাসান পলাশ প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
দীর্ঘদিন মেলামেশার পর সুবর্ণা বিয়ের জন্য চাপ দিলে গত ৩০ জানুয়ারি তাকে কৌশলে জয়পুরহাটে নিয়ে আসে পলাশ।
এদিকে সুবর্ণা নিখোঁজ হওয়ার পর বেশ কিছুদিন খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে নিহতের পরিবার।
গত ৬ মে এ মামলার আসামি পলাশের মা রহিমা ও বোন শিউলীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সুবর্ণার মৃতদেহ উদ্ধার করে।
