২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

গাজীপুরের কামারজুরি এলাকার একটি ধানক্ষেত থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 01:13 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুকবার সকালে উদ্ধার করা অজ্ঞাত পরিচয় যুবকের মাথায় গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছির উদ্দিন জানান, সকাল ১০টার দিকে কামারজুরি এলাকার কমু মোল্লার ধানক্ষেত থেকে উদ্ধার করা লাশের মাথার ডানপাশে গুলির চিহ্ন আছে।

লাশের পাশ থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।