২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোয়া কেজি সোনাসহ আটক ৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩শ’ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তারা হলেন, মো. সালাউদ্দিন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান ও আলমগীর মোল্লা। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকৃকত চারজন টাইগার এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারওয়েজ, বাংলাদেশ বিমান ও কাতার এয়ারওয়েজে করে সিঙ্গাপুর ও কুয়ালালামপুর থেকে ঢাকা আসে।

গ্রিন সিগনাল পার হয়ে ট্যাক্সিতে ওঠার সময় গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় এক কেজি তিনশ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

সোনাগুলোর বাজার মূল্য প্রায় ৬১ লাখ টাকা বলে জানান এপিবিএন কর্মকর্তা আলমগীর হোসেন।