২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনায় ৩ রাউন্ড গুলি

রাজশাহী সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

ভারতীয় সীমানায় গরু-ছাগাল চরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পবা উপজেলার চরখানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিজিবি ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।

রাজশাহী-৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এইচ কামরুল হাসান বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন রাখাল গরু-ছাগল নিয়ে চরখানপুর সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিষয়টির প্রতিবাদ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তারা গুলি চালানোর হুমকিও দেয়।

এই পরিস্থিতিতে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের সীমানার মধ্যে আনার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

গ্রামবাসী বিজিবি সদস্যদের উপর চড়াও হলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পবার হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর দাবি ভারতীয় সীমান্ত থেকে গরু-ছাগলসহ কয়েকজন রাখালকে নিয়ে আসার সময় আতারুলের ছেলে রাজিবকে (৯) মারধর করে বিজিবি।

এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী বিজিবির ওপর হামলা করার চেষ্টা করে।

এ সময় কয়েক রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান চেয়ারম্যান বাচ্চু।