সিলেট সদরের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা জৈন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলা সমন্বয় সভা শেষে শহরতলীর খাদিম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন।
জৈন উদ্দিন জামায়াত সমর্থিত সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত নেতা বলে জানান ওসি।
