২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় রিকশাচালক নিহত

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বিকাল সাড়ে ৩টায় মহাসড়কের নগরজলফৈ বাইপাস মোড়ের এ দুর্ঘটনায় মারা যান মো. উজ্জল মিয়া (২৮)।

উজ্জল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের নবাজ আলীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান,  নগরজলফৈ বাইপাস মোড়ে একটি দ্রুতগামী ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।