চট্টগ্রামে হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
চট্টগ্রামের দেওয়ান বাজারে দুর্বৃত্তের হামলায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছির আরাফাত ইমন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার রাতে ওই এলাকায় ছিনতাই চেষ্টায় বাধা দেয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ইমন।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, গুলিবিদ্ধ ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়। ইউনাইটেড হাসপাতালে বুধবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইমনের মার করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
