২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে গ্রীষ্মের ছুটি বৃহস্পতিবার থেকে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন ছুটি বৃস্পতিবার থেকে শুরু হচ্ছে ।চলবে ২৩ মে পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত রুয়েটের সকল ক্লাশ বন্ধ থাকবে।

তিনি বলেন,  এছাড়া ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত জরুরী বিভাগ ছাড়া দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।