২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার উপজেলার গোডাউন বাজার এলাকায় গাইবান্ধা-নাকাইহাট সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল সাকি মিয়া (৫৫) গাইবান্ধা কোর্টে (আদালতে) কর্মরত ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের তোফাজ্জল প্রধানের ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, সাকি মিয়া গাইবান্ধা আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ  আদালতে যাচ্ছিলেন। পথে গোডাউন বাজার এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।