হাজীগঞ্জের নিখোঁজ ব্যবসায়ী কুমিল্লায় উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীকে সোমবার রাতে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।
তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
জ্ঞান ফিরলে তার নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি শাহ আলম।
সাখাওয়াতের ভাই বেলায়েত হোসেন জানান, সাখাওয়াত সোমবার দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন হাজীগঞ্জ পশ্চিম বাজারে মামা বাবলুর সঙ্গে রড-সিমেন্টের ব্যবসা করতেন বলে জানিয়েছেন বেলায়েত।
