২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকের মারধরে’ অসুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থী

দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের প্রধান শিক্ষকের মারধরে শারীরিক প্রতিবন্ধী এক ছাত্র অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:32 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

অসুস্থ মহিউদ্দিন বাদশা উপজেলার কাজীপাড়া স্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ।

এ ঘটনায় স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছে নির্যাতিত স্কুলছাত্রের পরিবার।

বাদশার বড় ভাই আজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদশা ও তার কয়েকজন সহপাঠী গত শনিবার বিকালে প্রধান শিক্ষক আফজাল হোসেনের ছেলের সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয়।

পরদিন সকালে বাদশা স্কুলে গেলে প্রধান শিক্ষক তাকে অফিসে ডেকে নিয়ে বেত দিয়ে বেদম মারধর করেন।

রাতে বাদশার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়, বলেন আজিবর।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম জানান, উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করা হবে। 

স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনের মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।