২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহরণ মামলার আসামি জয়পুরহাটে গ্রেপ্তার

রাজধানীতে করা অপহরণ মামলার এক আসামিকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 01:25 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চিশতিয়া পাড়া থেকে গ্রেপ্তার শিউলী (৩৫) ঢাকার মিরপুর থানায় করা নারী ও শিশু অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি।

জেলা ডিবি কার্যালয়ের এসআই কাইয়ুম আলী জানান, মিরপুর থানার গোয়েন্দা পুলিশের এসআই হেলেনা পারভীন তার চার সদস্যের একটি দল নিয়ে স্থানীয় ডিবি পুলিশের সহায়তায় ওই আসামিকে গ্রেপ্তার করেন।  

গত ২৫ ফেব্রুয়ারি মিরপুর থানায় দায়ের সুবর্ণ অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলেনা।   

গ্রেপ্তারের পরপরই শিউলীকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে পুলিশ।