২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৬ কেজি সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 01:27 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান,রোববার বেলা ১২টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা পৌঁছান আব্দুর রাজ্জাক (৩৪)। গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে ৬টি সোনার বার পাওয়া যায়।

রাজ্জাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।