২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের অন্তত ২২ জন যাত্রী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার গভীর রাতে কালিতলা ব্রিজ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত ট্রাক চালক মকবুল হোসেন (৩৫) পঞ্চগড় সদরের ধাক্কামারা গ্রামের ইছা উদ্দিনের ছেলে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, রাত পৌনে ১টার দিকে নীলফামারী থেকে ঢাকাগামী হক এন্টারপ্রাইজের একটি নৈশ কোচের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মকবুল হোসেন মারা যান এবং বাসটি সড়কের পাশে উল্টে গিয়ে অন্তত ২২ জন যাত্রী আহত হন।

ওসি আরো জানান, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ দুর্ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।