ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সার্জেন্ট নূর জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী আল আমিন শাহিন (৩০) ও চান মিয়ার (৩৮) মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছেন আরো দুজন, যাদের সবার বাড়ি ঢাকার সাভারে।
হতাহতদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
আহত পলাশ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে প্রাইভেটকারে হযরত শাহজালাল (রঃ) এর মাজারে যাওয়ার পথে বিশ্বরোডমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
