মুন্সীগঞ্জে জামায়াতের ৯ নেতাকর্মী আটক, হাতবোমা উদ্ধার
নাশকতার পরিকল্পনার অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারিসহ দলটির নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমএ মালেক (৫৪), জামায়াত নেতা মো. লাকনুর রহমান (৩০), কর্মী মো. চান্দু মিয়া (৪২), মো. আলী নূর (৪৩), মো. মোশারফ শেখ (৫৫), মো. শামীম মোল্লা (৪১), হাজী মো. ওমর ফারুক মোল্লা (৫০), হাতেম আলী (৪২) ও সেলিম শেখ (২৮)।
তিনি বলেন, “ওই বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয়ে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে।”
এরপর সাত থেকে আটজন পালিয়ে গেলেও ওই নয়জনকে আটক করা হয়।
ওই বাড়ি থেকে ১১টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
