২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখীতে নীলফামারীতে ঘরবাড়ির ক্ষতিসাধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর বিদ্ধস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছ চাপা দুই জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।

চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান আ্ইয়ুব আলী জানান, তার ইউনিয়নে ২০টির মতো কাঁচা ঘরবাড়ির চাল ঝড়ে উড়ে গেছে।

মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল জানান, তার ইউনিয়নে কলা বাগান, ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, উপজেলার চাঁদখানা, নিতাই, পুটিমারী, মাগুরা ও রণচণ্ডী ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এসব এলাকার শতাদিক কাঁচা ঘর পড়ে যায়।

এ সময় সদর উপজেলার কামা পাড়ায় আব্দুল হাফেজ ব্যাপারীর ছেলে বাক্কু মিয়ার (৫০) ঘরের উপর

গাছ পড়ে দুইজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি।