২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল নারীর

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 04:29 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সালথার মাঝারদিয়া গ্রামের এই সংঘর্ষে ২৫ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সঙ্গে কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের বিরোধ ছিলো।

ওই বিরোধের জের ধরে দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে সালথা থানার ওসি মো. তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সংঘর্ষের সময় কয়েকটি ঘরও ভাংচুর হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, সেলিম মাতুব্বরের সমর্থক মাঝারদিয়া গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী কুটি খাতুন (৫০) আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর তিনি মারা যান।

আহতদের মধ্যে আজিজুলের সমর্থক আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের সালথা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।