২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জাময়াত-শিবিরসহ গ্রেপ্তার ৪৭

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার রাতে এ অভিযান চালায় পুলিশ।

সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, হত্যাসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে জামায়াত-শিবিরের সাত কর্মী রয়েছে বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, হত্যা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ৩৪ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নাচোল থানার ওসি সানাউল হক জানান, অভিযানে নাচোলের বিভিন্ন জায়গা থেকে তিনজন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।