২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মাটি চাপায় শ্রমিক নিহত

বান্দরবানের লামায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার সকাল  ৯টায় আজিজনগর ইউনিয়নে পূর্ব চান্দিপাড়ার দুর্গম এলাকায় অবৈধভাবে মাটি কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এ শ্রমিকরা।

লামা থানা ওসি শাহজাহান খান জানান, মাটি চাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান (২৮) এবং আহত হন সাহাব আলী (২৬) ও মো. পারভেজ (৩০)।

আহতদেরকে লামা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।