২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে নারী-শিশুসহ ৩২ জন আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 10:17 AM

Updated : 25 Apr 2022, 04:07 PM

বুধবার রাতে পুটখালি সীমান্তে তাদের আটক করাহয়। আটক ৩২ জনের মধ্যে ১৭জন পুরুষ, নয়জন নারী এবং ছয়টি শিশু রয়েছে।

তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। 

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা নারী-শিশুসহ কয়েকজনকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়। এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে।