চট্টগ্রামে প্রায় ৩ হাজার ইয়াবাসহ আটক ২
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকা থেকে দুই হাজার ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
ফাইল ছবি
রোববার রাতে সোয়া ১০টার দিকে মো. ইলিয়াছ (৩৫) ও আকাশকে (৩৪) আটক করা হয়। এ সময় পুলিশ তাদের ব্যবহার করা একটি গাড়িও আটক করে।
কোতোয়ালি থানার এসআই ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের কাছ থেকে দুই হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বহনকারী গাড়িটিতে নগদ ১৩ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
