২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৩ ‘জেএমবি’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এক পরিবারের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার গভীর রাতে নাচোল পৌর এলাকার ফুরশেদপুর গ্রামের মোজাম্মেল হক নামে এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন ওই বাড়ির মালিক মোজাম্মেল হক (৫৬), তার ভাই আফজাল হোসেন (৫০) ও ছেলে সুমন (১৯)।

নাচোল থানার ওসি মো. সানাউল হক জানান, মোজাম্মেল হকের বাড়িতে জেএমবি সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করতে বৈঠক করছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজনই জেএমবির সক্রিয় সদস্য বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি।