সিলেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট শহরতলীর তেমুখী বাইপাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, সকালে সাহেবেরগাঁও গ্রামের এক নারী সুরমা নদীতে কাপড় ধুতে গিয়ে নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি তা এলাকাবাসীকে জানান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, ওই ব্যক্তি পরনে থাকা অটোরিকশা চালকের পোশাক দেখে তিনি অটোরিকশা চালক ছিলেন ধারণা করা হচ্ছে।
