২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান, সোমবার দুপুরে আজিমপুর কালু মেম্বার ব্রিজের কাছে এ হামলায় নিহত সাইফুল ইসলাম করপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।

তিনি ওই  ইউনিয়নের ফতেপুর গ্রামের মফিজ উল্ল্যাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য বেলাল হোসেন বলেন, আগে থেকে কালু ব্রিজের কাছে মিঠু ও সোহেলের নেতৃত্বে ৫-৬ সন্ত্রাসী ওৎ পেতে ছিল। যুবলীগ নেতা সাইফুল বাড়ি যাওয়ার পথে ব্রিজের কাছে আসলে সন্ত্রাসীরা তার ডান চোখ ও বাম হাতে গুলি করে।

এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

ওসি লোকমান বলেন, সাইফুলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ চারটি মামলা রয়েছে।