২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শিশু ধর্ষণ, গৃহশিক্ষক কারাগারে

নাটোরের বড়াইগ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার রাতে উপজেলার দুকুল গ্রামে এ ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেনকে (২২) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

ওই গ্রামের নায়েব আলীর ছেলে বেলাল রাজশাহী কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ালেখা করেন।  

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বেলাল ওই শিশুকে নিজ বাসায় প্রাইভেট পড়াতেন। রোববার সন্ধ্যায় তাকে পড়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে বিষয়টি জানালে স্থানীয়রা বেলালকে আটক করে রাতেই পুলিশে দেয়।

ওসি হোসেন বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় বেলালকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।