২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে র‌্যাব পরিচয়ে প্রতারণা, যুবক আটক

দিনাজপুর সদরে র‌্যাব সদস্য পরিচয়ে চাকরি দেয়ার নামে টাকা নেয়ার সময় এক যুবককে আটক করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 03:44 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে শহরের মহারাজা স্কুল মাঠ থেকে ওমর ফারুককে (২০) আটক করা হয়।

ফারুক সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রতারণার শিকার মানিক চন্দ্র বর্মন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মামলার বরাত দিয়ে ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, চাকরির আশ্বাস পেয়ে মানিক গত ২ ফেব্রুয়ারি ১ লাখ ৩১ হাজার টাকা দেন ওমরকে। কিন্তু চাকরি দিতে না পারায় মানিকের সন্দেহ হলে বাকি টাকা দেয়ার প্রলোভন দিয়ে ওমরকে রাতের বেলা মহারাজা স্কুল মাঠে আসতে বলেন তিনি।

অন্যদিকে অভিযোগ করায় সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিল র‌্যাব-১৩ এর সদস্যরা। 

ওমর টাকা নিতে আসলে তাকে হাতেনাতে আটক করে এবং রাত সাড়ে ১১টার দিকে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়।