চট্টগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার জোরারগঞ্জ থানার ইসলামপুর এলাকায় শনিবার রাতে ধর্ষণের পরপরই এই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআই মো. সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার দুই যুবক হলেন- নুর মোহাম্মদ (২৬) ও মো. আশেক (১৯)।
জোরারগঞ্জ থানার এসআই সাদেকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এই দুজনসহ তিন দুর্বৃত্ত অটো রিকশা আটকে ওই নারীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এলাকাবাসীর সহায়তায় ওই নারীকে উদ্ধারের পর তার বক্তব্য অনুযায়ী নুর মোহাম্মদ ও সাদেককে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অন্য যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
