সুনামগঞ্জে একজনের যাবজ্জীবন
সুনামগঞ্জে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন।
একইসঙ্গে আসামিকে তিন হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মুকিত সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কুরুতলা গ্রামে বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল আলম জানান, ১৯৯৭ সালের ২৯ জানুয়ারি আব্দুল মুকিতের সঙ্গে প্রতিবেশী সানজব আলীর মধ্যে তুচ্ছ কারণে ঝগড়া হয়।
এক পর্যায়ে মুকিত লাঠি দিয়ে সানজব আলীর মাথায় আঘাত করেন।
পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সানজাব।
এ ঘটনায় সানজাব আলীর ছেলে মুজিবুর রহমান আব্দুল মুকিত ও তার স্ত্রী আছিয়া বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।
