সোহেল-হাবিবের জামিন
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে জামিন দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ কারাবন্দি
বিএনপির সহযোগী সংগঠনের এই দুই নেতার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
পাশাপাশি তাদের কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে আদালত।
মাসুদ রানা পরে সাংবাদিকদের বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব পল্টন, শাহজাহানপুর, শাহবাগ, সূত্রাপুর ও গুলশান থানার ৮ মামলায় জামিন পেয়েছেন। গত বছরের ১৭ নভেম্বর তিনি গ্রেপ্তার হন।
এই জামিনের ফলে ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তি পেতে আর কোনো বাধা থাকছে না বলে জানান তিনি।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল পল্টন, রমনা ও মতিঝিল থানার নয়টি মামলার প্রতিটিতে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গত ৬ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
হাই কোর্টের এই জামিনের পরও সোহেল মুক্তি পাবেন কি না তা নিশ্চিত করতে পারেননি এই আইনজীবী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল-অবরোধে ভাংচুর, পুলিশের কাজে বাধা ও বোমা হামলার অভিযোগে এই সব মামলা দায়ের করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলমও তাদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
