২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা-ইউনিয়নে লাগবে ফাইবার অপটিক সংযোগ: প্রতিমন্ত্রী

প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে সব উপজেলা ও ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ বলেন, “আমরা ২০১৫ সালের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক ক্যাবল লাইন সংযোগ দেব।

“আর ২০১৯ সালের মধ্যে দেশের সব ইউনিয়নে এ লাইন সংযোগ দেয়া হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিন দিনব্যাপী ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভোবনী মেলা উদ্বোধন করতে গিয়ে শনিবার দুপুরে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে তিনি বলেন, “বাংলাদেশে আমরা একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। 

“শ্রমনির্ভর অর্থনীতিকে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে পরিণত করতে হবে।

“২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় ৬ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করতো যা  বর্তমানে ২৪ শতাংশে এসে দাঁড়িয়েছে।

“দেশে ৪ কোটি ৩০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

মেলায় ৪২টি প্রতিষ্ঠান স্টল বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করা হচ্ছে।