সিরাজগঞ্জে মুরগির নকল ওষুধ কারখানার সন্ধান
সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম মহল্লায় মুরগীর বালাই ও কীটপতঙ্গ নাশকের নকল ঔষধ কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার মুরগির বালাইনাশক ওষুধ জব্দ এবং প্রস্তুতকারী চক্রের সদস্য এস আলী বেঙ্গল কোম্পানীর স্বত্বাধীকারী আব্দুল গাফফারকে আটক করা হয়। তিনি রানীগ্রাম মহল্লার মৃত দরবেশ আলীর ছেলে।
পরে রানীগ্রাম মহল্লায় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান মেলে।
সিরাজগঞ্জ ডিবির ওসি নাসির উদ্দিন জানান, সরকারি অনুমোদনহীন ও বিএসটিআই লাইসেন্স ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় মুরগির চিকিৎসার জন্য ব্যবহৃত নকল বালাই ও কীটপতঙ্গনাশক ওষুধ তৈরি করে আসছিল।
তারা এসব টাঙ্গাইল ও ঢাকায় বিক্রি করত।
শনিবার দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার মুরগির বালাইনাশক ওষুধ জব্দ এবং আব্দুল গাফফারকে আটক করা হয়।
পরে গাফফারের দেয়া তথ্যের ভিত্তিতে রানীগ্রাম মহল্লায় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালালে এসব নকল ওষুধ তৈরির বিভিন্ন ধরনের কেমিক্যালসহ কারখানার সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় মামলা হয়েছে।
