২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে বৈশাখী উৎসবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রবাসের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসেচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:09 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

‘নিউ ইংল্যান্ড বাংলাদেশি-আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)’ আয়োজিত এই উৎসব শুক্রবার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যার মধ্যে বসবাসের যে যন্ত্রণা, তা আর কোথাও নেই।”

বস্টনের কিশলয় বাংলা স্কুলের শিশুদের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবাফের চেয়ারপার্সন নাহিদ নজরুল।

অনুষ্ঠানে ম্যাসেচুসেটসের গভর্নর ডেভাল এল প্যাট্রিকের পক্ষ থেকে বাংলাদেশের খাদ্যমন্ত্রীকে তার রাজ্যে স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয় কামরুল ইসলামকেও। এছাড়া সম্মাননা দেয়া হয় মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, হাফিজ মাহবুব, লাবলু আনসার, মীর আব্দুল কাদির, রাশেদ আহমেদ, সফিকুল আলম, আমিনুল ইসলাম বুলবুল,মাজহারুল ইসলামকে।

সাবেক ক্রীড়াবিদ ফারুক আহমেদ, হালিমা আকতার ও মিজানুর রহমানকেও বিশেষ সম্মাননা দেয়া হয়।

বৈশাখ বরণের এ উৎসবে যোগ দিতে আসেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদসহ তারকা শিল্পীরা।

উৎসবে বাঙালি খাদ্য ও পণ্যের দোকান বসেছে। নিউ ইয়র্কের মুক্তধারাও তাদের বইয়ের পসরা নিয়ে বসেছে।