কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার যদুবয়রার লালন বাজার এলাকায় গড়াই নদীর পাশ থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সকালে স্থানীয়রা নদীর ধারে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
