ঝিনাইদহে হাতবোমা উদ্ধার
ঝিনাইদহ শহর থেকে চারটি তাজা হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে কাঞ্চনপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি গোলাম রাব্বানী শেখ জানান, গোপন সংবাদ পেয়ে কাঞ্চনপুর উত্তর পাড়ার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
বোমাগুলো একটি ব্যাগের ভিতরে সন্ত্রাসীরা রেখেছিল। বোমাগুলি শক্তিশালী বলে র্যাব জানান তিনি।
