টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল চালক মারা যান।
লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
