টেকনাফে কোস্টগার্ডের ওপর পাচারকারীদের হামলা
টেকনাফের সাবরাং এলাকায় নাফ নদীতে মাদক পাচারকারীদের হামলায় কোস্টগার্ডের দুই সদস্য এবং তাদের বহনকারী ট্রলারের চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে আহত তিন জন হলেন, কোস্টগার্ডের সদস্য আব্দুস সামাদ এবং মো. ফয়সাল ও ট্রলারের চালক আমানুল্লাহ।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজী হারুনর রশিদ জানান, রাত ৩টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় কোস্টগার্ড তাদেরকে তল্লাশির চেষ্টা করলে তারা ইট-পাথর এবং গুলতির সাহায্যে বিশেষ ধরনের বিস্ফোরক ছুড়ে মারে।
হারুনর রশিদ আরো জানান, আহত দুই কোস্টগার্ড সদস্যকে চট্টগ্রামে নেভি হাসপাতালে নেয়া হয়েছে। আর চালক আমানুল্লাহকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
