২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নববধূকে হত্যার অভিযোগ

খুলনার রূপসা উপজেলায় এক নববধূকে তার স্বামী গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাথী বেগমের (১৯) বাড়ি গোপালগঞ্জ জেলায়। দুইমাস আগে জামালের সঙ্গে সাথীর বিয়ে হয়। এ ঘটনায় জামালকে আটক করা হয়েছে।

ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময়ে সাথীকে গলা টিপে হত্যা করে স্বামী জামাল শেখ।

সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।