২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল কোর্ট ফিসহ আটক সাব-রেজিস্ট্রারের পিয়ন

সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের এক পিয়নকে জাল কোর্ট ফিসহ আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 07:11 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার সন্ধ্যায় আব্দুর রশিদকে (৫০) আটক করা হয়। সোমবার আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আব্দুর রশিদ সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়ার প্রয়াত নজাব আলীর ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল সাহা জানান, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে জাল কোর্ট ফি বিক্রি করে আসছিলেন।

রোববার সন্ধ্যায় জাল কোর্ট-ফিসহ পেয়ে দলিল লেখক সমিতির লোকজন তাকে আটকে থানায় সংবাদ দেয়।

আটকের সময় তার কাছে ১০ ও ২০ টাকা মূল্যমানের ১৬ হাজার ২০০ টাকার কোর্ট ফি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মোনায়েম সরকার বাদী হয়ে মামলা করেছেন।

এ ব্যাপারে সদর সাব-রেজিস্ট্রার প্রতিক কুমার সাহা ঘটনাটি সর্ম্পকে অবগত নন বলে জানান।