২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাংবাদিক-বিজিবি মতবিনিময়

কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ হাসান।

কক্সবাজার প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

রোববার দুপুরে কক্সবাজার সেক্টর দপ্তরে এ মতবিনিময়কালে মাদকদ্রব্য পাচার রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কক্সবাজারে মাদকদ্রব্য পাচার রোধে বিজিবিকে আরো বেশি তথ্য দিয়ে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় কর্নেল ফরিদ হাসান বলেন, গত ২০১৩ সালের ১ জুলাই বিজিবি আলাদা সেক্টরের যাত্রা শুরু হয়। এরপর থেকে কক্সবাজার সেক্টরের অধীনে ৪টি ব্যাটালিয়ন নানাভাবে সীমান্ত রক্ষার পাশাপাশি নানা কাজ করে যাচ্ছে।

এর মধ্যে মাদকদ্রব্য বিরোধী অভিযান, রোহিঙ্গা অনুপ্রেবশ বন্ধ, আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার উল্লেখযোগ্য।

মতবিনিময় সভায় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।