নীলফামারীতে কয়েদির মৃত্যু
নীলফামারী জেলা কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন মারা গেছেন।
জেলার আল আমীন জানান, রোববার ভোরের দিকে জহির উদ্দিন (৪৬)মারা যান।
নীলফামারী সদর উপজেলার কুখাপাড়ার বাসিন্দা জহির ২০১০ সাল থেকে কারাগারে আছেন। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
জেলার আমীন বলেন, ভোর ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন জহির। দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ফজলুল হক তানসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই আসামির মৃত্যু হয়।
