২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পাস ‘অ্যানেস্থেশিয়লজিস্ট’, পঞ্চম শ্রেণি পাস ‘চিকিৎসক’

রাজধানীতে একটি ভুয়া হাসপাতালের সন্ধান পেয়েছে র‌্যাব; যেখানে এসএসসি পাস মালিক অ্যানেস্থেশিয়লজিস্ট হিসেবে কাজ করতেন, আর অস্ত্রোপচার করতেন পঞ্চম শ্রেণি পাস একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ থেকে গ্রেপ্তার ভুয়া চিকিৎসক ও কর্মীরা। মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ থেকে গ্রেপ্তার ভুয়া চিকিৎসক ও কর্মীরা।

মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ এ পাওয়া ড্রিল মেশিন, যা দিয়ে চলত ‘চিকিৎসা‘। মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ এ পাওয়া ড্রিল মেশিন, যা দিয়ে চলত ‘চিকিৎসা‘।

পঙ্গু হাসপাতালের কয়েকশ’ গজের মধ্যে মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ নামে ওই ‘চিকিৎসা কেন্দ্রে’ অভিযান চালিয়ে আরো অভিযোগের প্রমাণও র‌্যাব পেয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নামসর্বস্ব ওই হাসপাতালটি সিলগালা করে দেয়ার পাশাপাশি এর মালিকসহ সাতজনকে সাজা দেয়া হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাবের নির্বাহী হাকিম আনোয়ার পাশা মালিক বাবুল চন্দ্র পাইক (৪২) এবং কর্মচারী রতন কৃষ্ণ মজুমদার (৪৩)কে এক বছর করে কারাদণ্ড এবং ১ লাখ ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।

র‌্যাব জানিয়েছে, পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে’ এনে বাবুল চিকিৎসক সেজে অ্যানেস্থেশিয়া দেয়ার পর ড্রিল মেশিন দিয়ে ‘অস্ত্রোপচার’ করতেন পঞ্চম শ্রেণি পাস রতন।

মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ এ পাওয়া ড্রিল মেশিন, যা দিয়ে চলত ‘চিকিৎসা‘।

মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ এ পাওয়া ড্রিল মেশিন, যা দিয়ে চলত ‘চিকিৎসা‘।

মোহাম্মদপুর বাবর রোডে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল’ এ পাওয়া ড্রিল মেশিন, যা দিয়ে চলত ‘চিকিৎসা‘।

এছাড়া কর্মচারী অন্তরা শিকদার (২৯), ইমাম হাসান (২২), জুয়েল মিয়া (২২), মাসুম বিল্লাহ (২২) শোভা বনিক (২৫)কে প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাব বলছে, সেখানে দীর্ঘদিন ধরে রোগীদের জিম্মি করে রাখা হচ্ছিল। ইচ্ছামতো বিল ধরিয়ে দেয়া হত, টাকা না দিতে পারলে রোগীদের আটকে রাখা হত।

২৫/৩০ জনের একটি দালাল চক্র কমিশনের ভিত্তিতে ‘ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে’ রোগীদের নিয়ে আসত। গ্রাম থেকে আসা রোগীরাই ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু।

প্রতারণার শিকার কয়েকজনের কাছে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।

মাসখানেক আগে রাজধানীর মহাখালীতে ক্যান্সার ইনস্টিটিউটের পাশেই নামসর্বস্ব একটি ক্যান্সার হাসপাতালের সন্ধান পেয়েছিল র‌্যাব, সেখানেও কেমোথেরাপি দিচ্ছিল ভুয়া চিকিৎসকরা।