শীতলক্ষ্যায় লঞ্চ থেকে ৬ হাজার কেজি জাটকা উদ্ধার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে একটি লঞ্চ থেকে ৬ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার সকাল সাড়ে ৮টায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল অভিযান চালিয়ে এ জাটকা উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, সকাল সাড়ে ৮টার দিকে তারা শীতলক্ষ্যা নদীর মোহনায় সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি নুসরাত-২ তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি অবৈধ জাটকা উদ্ধার করে।
উদ্ধার হওয়া জাটকার আনুমানিক দাম ১৮ লাখ টাকা হবে তাদের অনুমান।
উদ্ধার হওয়া জাটকা পরে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
